ব্যাঙ্কে হাজার হাজার পদে নিয়োগ! পরীক্ষার দিন ঘোষণা করল আইবিপিএস

 

 ব্যাঙ্কে (bank) নিয়োগের (job) বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। এবার অনলাইন পরীক্ষার দিন ঘোষণা করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার এবং ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া শুরু হবে ৩০ জানুয়ারি। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

যেসব বিজ্ঞপ্তির জন্য পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সেগুলি একনজরে,



CRP RRB IX

অফিসার স্কেল-১ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট( বহুমুখি)। অফিসার স্কেল-১ -এর পরীক্ষা হবে ২০২১-এর ৩০ জানুয়ারি। আর অফিস অ্যাসিস্ট্যান্ট( বহুমুখি)-র পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ২০ ফেব্রুয়ারি।

CRP PO/MT X

প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি। পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ৪ ফেব্রুয়ারি।