ব্যাঙ্ক অফ বরোদায় শতাধিক ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি

 ব্যাঙ্ক অফ বরোদায় শতাধিক ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, কীভাবে প্রার্থী বাছাই করা হবে, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৫১১

কোন কোন শূন্যপদ

১) সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার

২) ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার

৩) টেরিটোরি হেড

৪) গ্রুপ হেড

৫) প্রোডাক্ট হেড

৬) হেড

৭) ডিজিট্যাল সেলস ম্যানেজার

৮) আইটি ফাংশনাল অ্যানালিস্ট

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদগুলিকে সমর্থনযোগ্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রি নিয়ে প্রার্থীকে পাস করতে হবে। সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়া আবশ্যক।

বয়সের সীমা : পদ অনুযায়ী সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৪০ বছর। কাজের অভিজ্ঞতা এবং বয়স ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে নোটিশ পড়তে হবে।

আবেদনের ফি

১) জেনারেল - ৬০০ টাকা।

২) এসসি/এসটি/মহিলা - ১০০ টাকা।

৩) নেট ব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ দিন

১) আবেদন জমা দেওয়া শুরু - ০৯/০৪/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৯/০৪/২০২১

আবেদনের পদ্ধতি

১) অনলাইনে আবেদন করা যাবে।

২) প্রার্থীর ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

৩) চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে https://drive.google.com/file/d/1sf_OmQNPlGaQMaB-xXGX3KtY8WPbjL3e/view লিংকে ক্লিক করতে হবে।

৪) https://easiest.bobinside.com:8443/recruitment-wealthmanagement/ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।