মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের চার জেলায় চাকরি! আজই করুন আবেদন

 


দারুন সুযোগ! কেবল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের চার জেলায় স্বাস্থ্য বিভাগে চাকরি। নিয়োগ করা হবে একাধিক পদে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ করা হবে। আর কয়েকদিনের মধ্যেই শেষ হবে আবেদন প্রক্রিয়া তাই আগ্রহী হলে আজই আবেদন করুন। নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। একাধিক পদে করা হবে নিয়োগ। ১. পূর্ব মেদিনীপুর জেলা: নিয়োগ করা হবে তমলুক জেলা হাসপাতালে মেডিক্যাল মাইক্রো-বায়োলজিস্ট, মেডিক্যাল বায়োলজিস্ট, MT ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল অ্যাটেনডেন্ট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে। শিক্ষাগত যোগ্যতা: ল্যাব টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ। আর হসপিটাল অ্যাটেনডেন্ট পদের জন্য মাধ্যমিক পাশ। নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১৭ ই মে তারিখে। আবেদন করতে হবে ইমেইল পাঠিয়ে অথবা হাসপাতালের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। ২. হাওড়া জেলা: নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে।শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ। সাথে যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ। এই পদে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। যা নেওয়া হবে ১৭ ই মে, ২০২১ তারিখে। এই পদে আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিনে ছবিসহ বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে। ৩. পশ্চিম বর্ধমান: নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান পদে। দুটো পদের জন্যই বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তবে ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান পদের জন্য ক্রিটিকাল কেয়ার টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২০ জুন, ২০২১ বেলা ১১ টা থেকে। ওইদিন সমস্ত নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। ঠিকানা: CMOH Office, Kalyanpur, Satellite Township, Asansol ৪. পুরুলিয়া জেলা: নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিকাল কেয়ার) এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (OT) পদে। শিক্ষাগত যোগ্যতা: প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। যা নেওয়া হবে আগামী ১৮ মে, দুপুর ৩ টে থেকে। উল্লেখ্য, প্রত্যেকটি পদই চুক্তিভিত্তিক এবং পদ অনুযায়ী বেতন দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।