কেন্দ্রীয় সরকারের এই মন্ত্রণালয়ে স্নাতকদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ, বেতন প্রতি মাসে ৭৫,০০০ টাকা
করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন কাঁপছে গোটা দেশ। চাকরির বাজারে যার প্রভাব সব চেয়ে প্রকট। এই মন্দার বাজারে চাকরি খুঁজতে একপ্রকার কালঘাম ছুটছে সকলেরই। এরই মধ্যে সুখবর শোনাল কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের সামাজিক বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের অর্থায়িত স্কিম এবং প্রতিষ্ঠানগুলি পরিদর্শনের জন্য স্নাতকস্তরে লোক নিয়োগ করছে এই মন্ত্রকের কেন্দ্রীয় উপদেষ্টা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স (NISD)। বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানের স্নাতকরা এখানে আবেদন করতে পারবেন। NISD থেকে প্রকল্প মনিটরিং ইউনিটের (PMU) জন্য প্রয়োজন মোট ২৩ জন প্রার্থী। এক্ষেত্রে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা NISD-র অফিসিয়াল ওয়েবসাইট- www.nisd.gov.in-এ গিয়ে দু'বছরের জন্য অ-পুনর্নবীকরণযোগ্য ও চুক্তিভিত্তিক ভাবে PMU-এর পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ১ মে থেকে প্রার্থীদের আবেদনগুলি গ্রহণ করতে শুরু করবে NISD। আর এই আবেদন গ্রহণ ৩১ মে পর্যন্ত চালু থাকবে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: যোগ্যতা শিক্ষা: প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। চাকরি প্রার্থীদের সামাজিক ভাবে প্রাসঙ্গিক ব্যস্ততার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের কম্পিউটারের ব্যবহারে দক্ষ হতে হবে এবং উপস্থাপনা ও জ্ঞাপনে দক্ষতা থাকতে হবে। বয়স: অনলাইন আবেদন শুরুর তারিখে প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যেই থাকবে হবে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: কী ভাবে আবেদন করবেন স্টেপ ১: NISD অফিসিয়াল ওয়েবসাইট www.nisd.gov.in এ যেতে হবে। স্টেপ ২: হোমপেজে, সর্বশেষ সংবাদ বিভাগের অধীনে 'Advertisement-Recruitment Of PMUs'-তে ক্লিক করতে হবে। স্টেপ ৩: একটি নিউজ পৃষ্ঠা খুলবে। 'Apply Online'-এর বিপরীতে লেখা 'Click Here'-এ ক্লিক করতে হবে। স্টেপ ৪: ফর্মটি পূরণ করে, নথিগুলি আপলোড করে Submit করতে হবে। স্টেপ ৫: সেভ করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদন ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে নিলে ভালো হয়। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: বাছাই প্রক্রিয়া প্রতিষ্ঠানের শক্তির মানদণ্ডের ভিত্তিতে, সামাজিক কাজকর্ম, শিক্ষাগত সাফল্য অনুযায়ী ২৩০ জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এর পর গ্রুপ ডিসকাশন এবং সাক্ষাত্কারও নেওয়া হবে। ২০২১ সালের ১৫ জুলাইয়ের আগেই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: বেতন নির্বাচিত প্রার্থী নয়াদিল্লির NISD-তে কর্মরত থাকবেন এবং সরাসরি NISD, দিল্লির ডিরেক্টরের কাছে প্রতিবেদন জমা দেবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৭৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: যোগ্যতা সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: কী ভাবে আবেদন করবেন স্টেপ ১: NISD অফিসিয়াল ওয়েবসাইট www.nisd.gov.in এ যেতে হবে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: বাছাই প্রক্রিয়া সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় নিয়োগ: বেতন
