কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। প্রার্থীদের শারীরিক মাপঝোক কেমন হবে, তা জেনে নিন।
মোট শূন্যপদ : ১৫৯
কোন কোন বিভাগে শূন্যপদ
১) বর্ডার সিকিউরিটি ফোর্স - ৩৫
২) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স - ৩৬
৩) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স -৬৭
৪) ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ - ২০
৫) সশস্ত্র সীমাবল - ১
শিক্ষাগত যোগ্যতা
১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।
২) যারা স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন, তাঁরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
৩) এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে।
বয়স
১) ২০২১ সালের ১ অগাস্ট পর্যন্ত প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
২) সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।
শারীরিক মাপজোক
১) পুরুষ - উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেন্টিমিটার। ন্যূনতম ওজন ৫০ কেজি।
২) মহিলা - উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। ন্যূনতম ওজন ৪৫ কেজি।
দৃষ্টিশক্তি
১) চশমা ছাড়া দূরের দৃষ্টি স্বচ্ছ চোখে ৬/৬, ঝাপসা চোখে ৬/১২ বা দুই চোখেই ৬/৯।
২) কাছের দৃষ্টি স্বচ্ছ চোখে এন-৬ এবং ঝাপসা চোখে এন-৯। কালার ভিশন থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
১) লেখা পরীক্ষা।
২) ফিজিক্যাল স্ট্যান্ডার্ড/ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট।
৩) মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট।
৪) আগামী ৮ অগাস্ট লিখিত পরীক্ষা হবে।
৫) পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
আবেদনের ফি
১) জেনারেল - ২০০ টাকা
২) মহিলা, এসসি/এসটি প্রার্থীদের টাকা দিতে হবে না।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩) ৫ মে পর্যন্ত আবেদন করা যাবে।