স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সহস্রাধিক জুনিয়র অ্যাসোশিয়েট নিয়োগের বিজ্ঞপ্তি

 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর বিভিন্ন সার্কেলে জুনিয়র অ্যাসোশিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কবের মধ্যে আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা কত টাকা বেতন পাবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।



বিজ্ঞপ্তি নম্বর : CRPD/CR/2021-22/09

মোট শূন্যপদ : ৫৪৫৪

কোথায় কত শূন্যপদ

১) বেঙ্গল সার্কেল - ২৭৩ (অসংরক্ষিত ১১১, তপশিলি জাতি ৬২, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৬০, ইডব্লুএস ২৭)।

২) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।

৩) সিকিম - ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)।

৪) অন্যান্য সার্কেলের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক।

২) শিক্ষাগত যোগ্যতা ২০২১ সালের ১৬ অগাস্টের মধ্যে সম্পূর্ণ হতে হবে।

বেতন

১) বেসিক পে - প্রতি মাসে ১৯,৯০০ টাকা।

২) মোট বেতন - প্রতি মাসে ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা।

আবেদনের ফি

১) জেনারেল - ৭৫০ টাকা (আবেদন ফি + ইন্টিমেশন চার্জ)।

২) তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

১) অনলাইনে পরীক্ষা হবে।

২) প্রার্থীদের প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় বসতে হবে।

৩) ২০২১ জুনে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।

আবেদনের পদ্ধতি

১) অনলাইনে আবেদন করতে হবে।

২) https://bank.sbi/careers লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

৩) https://ibpsonline.ibps.in/sbijascapr21/ লিংকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রার্থীরা।

৪) ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

  ৫) এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে https://bank.sbi/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়তে পারবেন প্রার্থীরা।