ভারতীয় বায়ুসেনায় সহস্রাধিক গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

 ভারতীয় বায়ুসেনায় সহস্রাধিক গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।


মোট শূন্যপদ : ১৫১৫


কোথায় নিয়োগ


১) ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট - ৩৬২


২) ট্রেনিং কম্যান্ড ইউনিট - ৪০৭


৩) মেন্টেন্যান্স কম্যান্ড ইউনিট - ৪৭৯


৪) সেন্ট্রাল কম্যান্ড ইউনিট - ১১৬


৫) ইস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট - ১৩২


৬) সার্দান এয়ার কম্যান্ড ইউনিট - ২৮


কোন কোন শূন্যপদ


১) স্টেনোগ্রাফার গ্রেড টু


২) সুপারিন্টেনডেন্ট স্টোর


৩) কুক


৪) হাউস কিপিং স্টাফ


৫) মেস স্টাফ


৬) হিন্দি টাইপিস্ট


৭) মাল্টি টাস্কিং স্টাফ


৮) লোয়ার ডিভিশন ক্লার্ক


৯) লন্ড্রিম্যান


১০) সিএস অ্যান্ড এসএমডব্লু


১১) সিএমটিডি (ওজি)


১২) কার্পেন্টার


১৩) আয়া/ওয়ার্ড সহায়িকা


১৪) পেইন্টার


শিক্ষাগত যোগ্যতা : পদ অনুযায়ী দশম শ্রেণি পাস, উচ্চমাধ্যমিক পাস সহ অন্যান্য ডিগ্রি।


বয়স


১) ২০২১ সালের ১ মে পর্যন্ত বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।


২) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড়।


বেতন : কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ১ থেকে লেভেল ২।


প্রার্থী নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।


পরীক্ষার বিষয়


১) ইন্টালিজেন্স অ্যান্ড রিজনিং


২) নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট


৩) জেনারেল ইংরাজি


৪) জেনারেল অ্যাওয়ারনেস


গুরুত্বপূর্ণ দিন


১) আবেদন জমা দেওয়া শুরু - ০৩/০৪/২০২১


২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০২/০৫/২০২১


আবেদনের পদ্ধতি


১) অফলাইনে আবেদন জমা দিতে হবে।


২) বিস্তারিত জানতে https://drive.google.com/file/d/1N2HBbI-1qTy5XsojkTBB7IGG8miCaaAE/view-এ ঢুকে পুরো বিজ্ঞপ্তি পড়তে হবে।